National
সংশোধন না করলে সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জনগণের ধর্মীয় অনুভূতি ও ইসলামি মূল্যবোধের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সমীচীন নয়। সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে দেশের
লেখক বিশেষ প্রতিনিধি131K বার পড়া

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জনগণের ধর্মীয় অনুভূতি ও ইসলামি মূল্যবোধের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সমীচীন নয়। সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সরকারকে বিষয়টি দ্রুত সংশোধনের আহ্বান জানান তিনি। তা না হলে এ ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন মামুনুল হক।



