সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীর খসড়া বিরোধী মত দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে—এমন আশঙ্কার কথা তথ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তুলে ধরেছে বিরোধী দল। বিপরীতে সরকারের দিক থেকে বলা হয়েছে, রাজনীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের সংস্কৃতি রুখতে এ আইনের সংশোধনী দরকার। তবে কেউ নিপীড়িত হবে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে। আজ ছিল কমিটির প্রথম বৈঠক।