National
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৯৩
দেশে আরও সাত ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ হিসাব মঙ্গলবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টার। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেক
লেখক নিজস্ব প্রতিবেদক85K বার পড়া

দেশে আরও সাত ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ হিসাব মঙ্গলবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টার। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩৬-৪০ বছর বয়সের মধ্যে দুজন এবং ২১-২৫, ৩১-৩৫, ৫১-৫৫, ৫৬-৬০ ও ৭১-৭৫ বছর বয়সের মধ্যে একজন করে মারা গেছেন।



