National
ঢাকায় শুরু হলো ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ প্রদর্শনী
বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ অবলম্বনে ঢাকায় শুরু হয়েছে একই নামে আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়।
লেখক নিজস্ব প্রতিবেদক111K বার পড়া

বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ অবলম্বনে ঢাকায় শুরু হয়েছে একই নামে আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শামব্রো, চলচ্চিত্রটির প্রযোজক জসীম আহমেদ, অভিনয়শিল্পী জয়িতা মহলানবীশ এবং লেখক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক মানস চৌধুরী। এ সময় চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ ফজলে রাব্বি মৃধা, প্রযোজক আরিফুর রহমান ও অন্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।



