National
অবৈধ চায়না দুয়ারি জালে হুমকিতে জলজ প্রাণী, বিক্রি হয় দোকানে, ফেসবুক–ইউটিউবে
দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ চায়না দুয়ারি জাল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পেজ, আইডি ও চ্যানেল থেকে এই জাল বিক্রি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোকানেও এগুলো কিনতে পাওয়া যায়।
লেখক প্রদীপ সরকার168K বার পড়া
দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ চায়না দুয়ারি জাল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পেজ, আইডি ও চ্যানেল থেকে এই জাল বিক্রি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোকানেও এগুলো কিনতে পাওয়া যায়।
মৎস্য অধিদপ্তরের একটি প্রচারপত্রে বলা হয়েছে, দেশি প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ, যা খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি। অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারে মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচার ধ্বংস হচ্ছে।



