National
হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয়
‘নোয়াখালী সরকারি হাসপাতালে টাকা না দেওয়ায় এক মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে পেটের ব্যথায় রাস্তায় সন্তান প্রসব করতে বাধ্য হয়েছেন তিনি’—এমন দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক34K বার পড়া

‘নোয়াখালী সরকারি হাসপাতালে টাকা না দেওয়ায় এক মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে পেটের ব্যথায় রাস্তায় সন্তান প্রসব করতে বাধ্য হয়েছেন তিনি’—এমন দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছবিগুলোকে বাংলাদেশের নোয়াখালীর ঘটনা হিসেবে প্রচার করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগও তোলা হচ্ছে।
তবে যাচাইয়ে দেখা গেছে, ছবি দুটি নোয়াখালীর কোনো ঘটনার নয়। ঘটনাটি নেপালের সপ্তরী জেলার রাজবিরাজের। ১০ সেপ্টেম্বর সেখানে গজেন্দ্র নারায়ণ সিংহ হাসপাতালের বাইরে ফুটপাতে এক নারী সন্তান প্রসব করেন।



