National
ফেসবুকে ‘মানহানিকর’ পোস্টের অভিযোগ, ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন রুমিন
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে ‘আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন জাতীয় সংসদের স্বতন্
লেখক নিজস্ব প্রতিবেদক32K বার পড়া

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে ‘আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা। আজ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দেওয়া এক আবেদনে তিনি এ দাবি জানান।
আবেদনে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেও ডিএজি নজরুল ইসলাম ছোটন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ১১ সেপ্টেম্বর তাঁকে লক্ষ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ একটি স্ট্যাটাস দেন।



