National
নিখোঁজ নয়, স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মগোপনে ছিলেন পল্লী উন্নয়নের মাঠকর্মী
বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের নিখোঁজ হওয়া মাঠ সংগঠক মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল তিন দিন পর আজ মঙ্গলবার বিকেলে ফিরে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে চট্টগ্রামে গিয়ে আত্ম
লেখক প্রতিনিধি166K বার পড়া

বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের নিখোঁজ হওয়া মাঠ সংগঠক মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল তিন দিন পর আজ মঙ্গলবার বিকেলে ফিরে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেছেন তিনি। মৃত্যুঞ্জয় গত শনিবার ঋণের কিস্তি আদায়ের কথা বলে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর তিন দিন নিখোঁজ ছিলেন।
পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালিয়েছে এবং মুঠোফোন নম্বর ধরে অনুসন্ধান করেছে। গতকাল সোমবার হঠাৎ তাঁর মুঠোফোন সচল পাওয়া যায়। ফোনে তাঁর অবস্থান জানতে চাওয়া হলে প্রথমে বলেছেন রংপুরে। কিন্তু মুঠোফোন টাওয়ার অনুসন্ধানে পাওয়া গেছে, তিনি চট্টগ্রামে রয়েছেন। পরে তাঁকে রুমায় ফিরে আসার জন্য বলা হয়েছে।



