পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার পর ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কথিত প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। সে পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।