বরিশাল নগরের একটি বাসার তালা ভেঙে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী পলাতক। এ ঘটনায় হত্যার অভিযোগে তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বরিশাল মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে বরিশাল বিমানবন্দর থানার পুলিশ।