National
সকাল ৯টা ২ মিনিটে ফটক বন্ধ করলেন প্রশাসক, দেখলেন অনুপস্থিত ২৫ শতাংশ
আজ মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক কার্যালয়–৫–এর মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম। এরপর কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে ও হাজিরা খাতা যাচাই কর
লেখক নিজস্ব প্রতিবেদক198K বার পড়া

আজ মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক কার্যালয়–৫–এর মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম। এরপর কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে ও হাজিরা খাতা যাচাই করে দেখলেন যে প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা–কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত।
পরে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে অনুপস্থিত থাকা কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে চাকরির বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসক।



