National
মির্জা শামারুহ নেই, মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনসহ তিনজন বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন। অন্যরা হলেন ওবায়দুল্লাহ্ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।
লেখক বিশেষ প্রতিনিধি59K বার পড়া

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনসহ তিনজন বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন। অন্যরা হলেন ওবায়দুল্লাহ্ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। কাল ১৬ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র পূরণ করে জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) সভায় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।



