National
কেন ধরা পড়ছে না ‘সন্ত্রাসী’ রায়হান, যা বলল র্যাব
দুর্গম পাহাড়ি অঞ্চলে আস্তানা গড়ে তোলা এবং ট্র্যাকিং (অবস্থান) এড়াতে বিদেশি প্রযুক্তির সাহায্য নেওয়ায় চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হানকে ধরা যাচ্ছে না বলে জানিয়েছে র্যাব। গতকাল সোমবার নগরের চান্দগাঁও ক্যাম্পে সাংব
লেখক নিজস্ব প্রতিবেদক187K বার পড়া

দুর্গম পাহাড়ি অঞ্চলে আস্তানা গড়ে তোলা এবং ট্র্যাকিং (অবস্থান) এড়াতে বিদেশি প্রযুক্তির সাহায্য নেওয়ায় চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হানকে ধরা যাচ্ছে না বলে জানিয়েছে র্যাব। গতকাল সোমবার নগরের চান্দগাঁও ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় র্যাব-৭-এর নবনিযুক্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে একাধিক চাঞ্চল্যকর ঘটনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা রায়হানকে এখনো গ্রেপ্তার করতে না পারা বাহিনীর একটি আক্ষেপের বিষয়। রায়হান মূলত রাউজানের গভীর পাহাড়ি অঞ্চলকে নিজের মূল আস্তানা হিসেবে ব্যবহার করছে। ওই দুর্গম এলাকায় গাড়ি নিয়ে দ্রুত যাতায়াতের কোনো পথ নেই, এমনকি সাধারণ মুঠোফোন নেটওয়ার্কও সেখানে পৌঁছায় না।’



