National
রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, নিহত ২
রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে স্পিডবোট নিয়ে ছুটেছিলেন এক তরুণ ও এক যুবক। পরে রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে তাঁদের আর নিজেদের বাড়ি ফেরা হয়নি। কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনার কারণে একই হাসপাতালে তাঁদের ফিরতে হয় লাশ হয
লেখক নিজস্ব প্রতিবেদক102K বার পড়া

রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে স্পিডবোট নিয়ে ছুটেছিলেন এক তরুণ ও এক যুবক। পরে রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে তাঁদের আর নিজেদের বাড়ি ফেরা হয়নি। কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনার কারণে একই হাসপাতালে তাঁদের ফিরতে হয় লাশ হয়ে।গতকাল সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ ঘটনা ঘটে।
গতকাল রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ওই দুজনের মৃত্যু হয়।



