National
এনআইডিসহ ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে রাজশাহীতে যুবক গ্রেপ্তার
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, মুঠোফোনের অবস্থান ও কলের বিস্তারিত তথ্য অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে সেতু হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে রাজশাহী নগরের রাজপাড়া থানার মাহিষবাথান এলা
লেখক প্রতিনিধি137K বার পড়া

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, মুঠোফোনের অবস্থান ও কলের বিস্তারিত তথ্য অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে সেতু হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে রাজশাহী নগরের রাজপাড়া থানার মাহিষবাথান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্য, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) সার্ভারে বেআইনিভাবে প্রবেশ করতেন সেতু। সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ব্যক্তিগত কাজে ব্যবহার ও অর্থের বিনিময়ে অন্যদের কাছে সরবরাহ করতেন তিনি।



