National
কুমিল্লার বুড়িচংয়ে ২৮ বছর ধরে সেতু পড়ে আছে
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে ঘুংঘুর নদ। এই নদের ওপর ২৮ বছর আগে নির্মাণ করা হয়েছিল একটি সেতু। কিন্তু এত বছরেও সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে সেতুটি দিয়ে ক
লেখক আবদুর রহমান106K বার পড়া

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে ঘুংঘুর নদ। এই নদের ওপর ২৮ বছর আগে নির্মাণ করা হয়েছিল একটি সেতু। কিন্তু এত বছরেও সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে সেতুটি দিয়ে কোনো যানবাহন চলাচল করেনি।
সেতুটির দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট এবং প্রস্থ ১০ ফুট। বছর পাঁচেক আগে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে সেতুর এক পাশে ৯টি সিঁড়ি নির্মাণ করেছেন। অন্য পাশে কোনো সিঁড়ি নেই। সেখানে ঝুঁকি নিয়ে সেতুতে উঠতে ও নামতে হয়। সমতল থেকে সেতুটির অবস্থান অনেকটা খাড়া হওয়ায় শিশু ও বয়স্ক ব্যক্তিদের সমস্যায় পড়তে হয়।



