National
পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ
পটুয়াখালীর দুমকী উপজেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার গভীর রাতে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভুক্তভোগী তরুণীর করা মামলায় গ্রেপ্তার
লেখক প্রতিনিধি107K বার পড়া

পটুয়াখালীর দুমকী উপজেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার গভীর রাতে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভুক্তভোগী তরুণীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার বিএনপি নেতার নাম আমিনুল ইসলাম (৬০)। তিনি উপজেলার একটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।



