National
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহর, সদর ও সরাইল উপজেলার আবাসিক ও বাণিজ্যিক প্রায় ২৩ হাজার গ্রাহক গ্যাস সরব
লেখক নিজস্ব প্রতিবেদক130K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহর, সদর ও সরাইল উপজেলার আবাসিক ও বাণিজ্যিক প্রায় ২৩ হাজার গ্রাহক গ্যাস সরবরাহ পাবেন না।
আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার অধীন জেলা শহর, সদর ও সরাইল উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।



