National
স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো ‘ওয়ানকার্ড’
স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তুলতে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় চালু হওয়া এ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ক্যাম্পাসের বিভিন্ন সেবা, নগদব
লেখক নিজস্ব প্রতিবেদক78K বার পড়া

স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তুলতে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় চালু হওয়া এ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ক্যাম্পাসের বিভিন্ন সেবা, নগদবিহীন লেনদেন ও ডিজিটাল নথি ব্যবস্থাপনাকে একটি প্ল্যাটফর্মে আনা হয়েছে।
সোমবার রাজধানীর গ্রিন রোডে ইউএপির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওয়ানকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।



