National
গ্যাস সরবরাহ বাড়ল, আসছে আরও এলএনজি কার্গো
দেশে দেড় মাসের বেশি সময় ধরে গ্যাসের সংকট চলছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমায় লোডশেডিং বেড়েছে। গ্যাসের অভাবে শিল্পকারখানা পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। রান্না ও পরিবহনে বেড়েছে ভোগান্তি। তবে আজ রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ বেড়ে
লেখক নিজস্ব প্রতিবেদক74K বার পড়া

দেশে দেড় মাসের বেশি সময় ধরে গ্যাসের সংকট চলছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমায় লোডশেডিং বেড়েছে। গ্যাসের অভাবে শিল্পকারখানা পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। রান্না ও পরিবহনে বেড়েছে ভোগান্তি। তবে আজ রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ বেড়েছে।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি তদারক করে পেট্রোবাংলা। আমদানি করে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। এলএনজি সরবরাহের সঙ্গে যুক্ত দুজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এলএনজির কার্গো আসা কমায় সরবরাহ বাড়ানো যাচ্ছিল না। এখন কার্গো নিয়মিত আসতে শুরু করেছে। তাই সরবরাহ বাড়ানো হলো।



