National
আর্থিক সংকটের কারণে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে, পরে উদ্ধার
১১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৭ মিনিটে এক ব্যক্তি সাদা বস্তায় করে নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলামকে রাজধানীর পল্লবীর একটি ক্লিনিকের প্রধান ফটকের সামনে নিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর ভোর ৫টা ৪৫ মিনিটে নজরুল নিজেই বস্তা থেকে বের
লেখক নিজস্ব প্রতিবেদক98K বার পড়া

১১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৭ মিনিটে এক ব্যক্তি সাদা বস্তায় করে নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলামকে রাজধানীর পল্লবীর একটি ক্লিনিকের প্রধান ফটকের সামনে নিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর ভোর ৫টা ৪৫ মিনিটে নজরুল নিজেই বস্তা থেকে বের হয়ে গেটের সামনে বসেন। পরে ওই ব্যক্তির সঙ্গে রিকশায় করে চলে যান।
ঘটনার সিসিটিভি ফুটেজ ও তদন্তে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে পুলিশ বলছে, পারিবারিক ও আর্থিক সংকটের কারণে নজরুল নিজেই আত্মগোপনের পরিকল্পনা করেন। এ জন্য সহযোগী হাসান তারেক ওরফে রিপনের সহায়তায় তিনি অপহরণের নাটক সাজান।



