ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। অনুষদের ১৬টি বিভাগের কৃতী ৪৮ জন শিক্ষার্থী এবং সেরা গ্রন্থ ও গবেষণা নিবন্ধের জন্য দুজন শিক্ষক এই সম্মাননা পেয়েছেন। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিকেলে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।