National
সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও ছেলের বিরুদ্ধে দুদকের দুই মামলা অনুমোদন
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তাঁর ছেলে জিয়াউল হকের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাবে বড় অঙ্কের সন্দেহজনক লেনদ
লেখক নিজস্ব প্রতিবেদক91K বার পড়া

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তাঁর ছেলে জিয়াউল হকের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাবে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার কথাও বলেছে সংস্থাটি। এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার দুদক সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানান। দুদক সূত্র জানায়, রুহুল হকের নামে ৩৯ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ৬৪৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৮৬২ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৩০ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৭৮৩ টাকা। এ ছাড়া তাঁর পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া গেছে ৫ কোটি ৭২ লাখ ৭২ হাজার ১১২ টাকা।



