National
মানিকগঞ্জে সেলফি পরিবহনের রুট পারমিট বন্ধের দাবিতে বিক্ষোভ
মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের বাসের রুট পারমিট বাতিলের দাবিতে মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ‘নাগরিক সমাজ’–এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় বাসিন্দ
লেখক প্রতিনিধি137K বার পড়া

মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের বাসের রুট পারমিট বাতিলের দাবিতে মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ‘নাগরিক সমাজ’–এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
আজ বেলা ১১টার দিকে উপজেলার বরঙ্গাইল এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে সমবেত হন স্থানীয় লোকজন। এরপর তাঁরা মহাসড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা খোন্দকার তুহিন হোসেন, গোলাম রব্বানী, বাবুল হোসেন, মো. পীযূষ ফাইটার, চঞ্চল হোসেন, রাকিব হোসেন, সাকিব হোসেন, রমজান মিয়া, মির্জা আব্বাস, মামুন মিয়া প্রমুখ বক্তব্য দেন।



