National
ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ও হয়রানি রোধে সত্যতা যাচাই ও সার্কুলার জারির নির্দেশ
ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি রোধে পুলিশ কর্মকর্তাদের কেন্দ্রীয় ডেটা ব্যবস্থাপনা সিস্টেম থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশনার বিষয়টি উল্লেখ করে সার্কুলার ইস্
লেখক নিজস্ব প্রতিবেদক136K বার পড়া
ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি রোধে পুলিশ কর্মকর্তাদের কেন্দ্রীয় ডেটা ব্যবস্থাপনা সিস্টেম থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশনার বিষয়টি উল্লেখ করে সার্কুলার ইস্যু করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।



