National
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘হাইওয়ে’র পরিবেশনায় মাতে তারুণ্য
কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির মুখে সৃষ্ট বিতর্ক ও অনিশ্চয়তা কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান শুর
লেখক নিজস্ব প্রতিবেদক45K বার পড়া

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির মুখে সৃষ্ট বিতর্ক ও অনিশ্চয়তা কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে জনপ্রিয় ব্যান্ড দল ‘হাইওয়ে’ সংগীত পরিবেশন করে। হাসান ইথারের গানে উচ্ছ্বাসে মাতেন কলেজের শিক্ষার্থীরা।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কলেজের মূল ক্যাম্পাস–সংলগ্ন নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। এরপর বেলা সাড়ে তিনটার দিকে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।



