National
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার
‘লুটপাট করেছে ওরা (নাহিদ-আসিফরা), আর নাম দিয়েছে আমার। ইউনূস সরকারে গিয়ে ভুল করেছি।’ সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় আয়োজিত একটি টক শোতে এমন মন্তব্য করেছেন—এমন দাবি
লেখক নিজস্ব প্রতিবেদক153K বার পড়া

‘লুটপাট করেছে ওরা (নাহিদ-আসিফরা), আর নাম দিয়েছে আমার। ইউনূস সরকারে গিয়ে ভুল করেছি।’ সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় আয়োজিত একটি টক শোতে এমন মন্তব্য করেছেন—এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে যাচাই করে দেখা গেছে, খালেদ মুহিউদ্দীনের টক শোতে আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি। টক শোটির পুরো ভিডিও পর্যালোচনা করেও দাবিটির পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি।



