National
হামে চলতি মাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যু
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এটি চলতি মাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক161K বার পড়া

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এটি চলতি মাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের আজ সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৭ জন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০। হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন। এ সময়ে মোট আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৬ হাজার।



