National
অনলাইন জুয়াড়িদের জন্য এজেন্ট সিম সংগ্রহ করতেন তাঁরা
অনলাইন জুয়ার সাইটে ব্যবহারের জন্য এজেন্ট সিম সংগ্রহ করতেন তাঁরা। অর্থের বিনিময়ে এসব সিম সরবরাহ করা হতো জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিনদের কাছে। মূলত জুয়ার অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহৃত হতো এসব সিম। অনলাইন জুয়া পরিচালনা ও অ
লেখক নিজস্ব প্রতিবেদক102K বার পড়া

অনলাইন জুয়ার সাইটে ব্যবহারের জন্য এজেন্ট সিম সংগ্রহ করতেন তাঁরা। অর্থের বিনিময়ে এসব সিম সরবরাহ করা হতো জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিনদের কাছে। মূলত জুয়ার অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহৃত হতো এসব সিম। অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ অর্থ পাচারের অভিযোগে এমন চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল রোববার রাতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি।



