National
মা–বাবা জেলে, অপহরণের শিকার একমাত্র সন্তান উদ্ধার এক মাস পর
মাদক মামলায় মা–বাবা কারাগারে—এই সুযোগে অপহরণ করা হয় তাঁদের একমাত্র শিশুসন্তানকে। প্রায় এক মাস পর গাজীপুরের পুবাইল এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শিশুটিকে ভিক্ষাবৃত
লেখক প্রতিনিধি43K বার পড়া

মাদক মামলায় মা–বাবা কারাগারে—এই সুযোগে অপহরণ করা হয় তাঁদের একমাত্র শিশুসন্তানকে। প্রায় এক মাস পর গাজীপুরের পুবাইল এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শিশুটিকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার রাত ১০টায় গাজীপুরের পুবাইল থানাধীন হায়দরাবাদ দিলারটেক মসজিদ মার্কেট–সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার শিশুর নাম মো. বায়েজিদ (৩)।



