National
নতুন সড়ক কাটতে দেবেন না ডিএসসিসি প্রশাসক, আগেও ছিল এমন ঘোষণা
জনগণের টাকায় নতুন সড়ক নির্মাণের পর অন্য কোনো সংস্থাকে সেটি আবার কেটে নষ্ট করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
লেখক নিজস্ব প্রতিবেদক64K বার পড়া

জনগণের টাকায় নতুন সড়ক নির্মাণের পর অন্য কোনো সংস্থাকে সেটি আবার কেটে নষ্ট করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
ঢাকা ওয়াসা একটি প্রকল্পের পানির পাইপ বসাতে সদ্য নির্মিত সড়ক কাটতে চাইছে। তবে তাতে অনুমতি না দিয়ে বিকল্প পথে কাজ করার অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।
আবদুস সালাম বলেন, দু–তিন বছর ধরে এলাকার মানুষ দুর্ভোগ সহ্য করার পর নতুন সড়ক পাচ্ছেন। সেই সড়ক আবার খুঁড়ে মানুষকে ভোগান্তিতে ফেলা এবং জন–অর্থের অপচয় করতে দেওয়া হবে না। এ জন্য তিনি সড়কটি খননের অনুমতি দিতে পারবেন না।



