National
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে মারামারি
রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক
লেখক নিজস্ব প্রতিবেদক109K বার পড়া

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে।
পুলিশ বলছে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে ব্যাংকের সামনে যান। সেখানে গ্রাহক ফোরামের সদস্যদের কর্মসূচি ছিল। দুই পক্ষ মুখোমুখি হলে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



