National
ভারত থেকে আসা ইলিশ যশোরের বাজারে বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ইলিশ স্থানীয় বাজারে ‘বরিশালের ইলিশ’ নামে বিক্রি হচ্ছে।
লেখক মনিরুল ইসলাম95K বার পড়া

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ইলিশ স্থানীয় বাজারে ‘বরিশালের ইলিশ’ নামে বিক্রি হচ্ছে।
গতকাল রোববার যশোরের ঐতিহ্যবাহী বড়বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের বাজার বেশ চড়া। বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। আর ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে।
কিছুদিন আগে ভারত থেকে যেসব ইলিশ এসেছে, সেগুলোর চেহারা ও বৈশিষ্ট্যে তফাত আছে। মাছগুলোর পেট বেশ মোটা এবং ডিমে ভরা। দেশি ইলিশের যে স্বাভাবিক স্বাদ ও সুগন্ধ থাকে, এতে তা পাওয়া যায় না।আলমগীর হোসেন, ইলিশ ব্যবসায়ী



