দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির আঙিনায় আদার আড়ালে গাঁজা চাষের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ির আঙিনা থেকে দুটি গাঁজাগাছও জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, গাছ দুটির ওজন প্রায় ২০ কেজি।
গ্রেপ্তার যুবকের নাম আবু তালেব (২৭)। তিনি উপজেলার শ্রী হরিবিহরি গ্রামের বাসিন্দা। গতকাল রোববার রাত একটার দিকে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার সকালে গ্রেপ্তার আবু তালেবকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শহিদুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি