National
এক বহুমাত্রিক গুণী মানুষকে নিয়ে ব্যতিক্রমী আয়োজন
প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ জন্মগতভাবেই থাকে। পরবর্তী সময়ে সচেতন পরিচর্যায় অনেকে সেই গুণের উৎকর্ষ সাধনে সফল হন। আবার অনেকের ক্ষেত্রে অনেক রকম গুণের সন্নিবেশ লক্ষ করা যায়। শেখ রবিউল হক তেমনই একজন মানুষ,
লেখক বিশেষ প্রতিনিধি179K বার পড়া

প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ জন্মগতভাবেই থাকে। পরবর্তী সময়ে সচেতন পরিচর্যায় অনেকে সেই গুণের উৎকর্ষ সাধনে সফল হন। আবার অনেকের ক্ষেত্রে অনেক রকম গুণের সন্নিবেশ লক্ষ করা যায়। শেখ রবিউল হক তেমনই একজন মানুষ, যাঁর মধ্যে বহুবিধ গুণের সমাবেশ ঘটেছে এবং তিনি সেসবের পরিচর্যা করে কোনো কোনো ক্ষেত্রে শিখরস্পর্শী সাফল্য অর্জন করেছেন। একাধারে তিনি কবি, কথাসাহিত্যিক, গীতিকার, সুরকার, গায়ক, চিত্রকর, উদ্যোক্তা ও সমাজসেবী। জীবন চলার পথে ৮০ বছর অতিক্রম করলেন এই বহুমাত্রিক গুণীজন। সে উপলক্ষেই তাঁর সৃজনসম্ভার নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন ছিল গতকাল রোববার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।



