National
এনআইডি-সিডিআরসহ ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে নওগাঁয় যুবক কারাগারে
নওগাঁর মান্দায় বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব–৫।
লেখক প্রতিনিধি43K বার পড়া
নওগাঁর মান্দায় বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব–৫।
গতকাল রোববার বিকেলে উপজেলার প্রসাদপুর গ্রামের একটি কম্পিউটার ও অনলাইন সেবার দোকানে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম মো. আবদুস সালাম সরকার (২৬)। তিনি মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট নামের একটি দোকানে কাজ করতেন।



