National
সংসার চালাতে বৃদ্ধ বয়সেও বাজারে মাছ কাটেন পাবনার নিয়ামত
বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। হাতে আগের মতো জোর নেই। তবে চোখের দৃষ্টি এখনো বেশ ভালো। মনের জোর ও চোখের দৃষ্টিকে সম্বল করে প্রতিদিন সকালে মাছ কাটতে বসেন বৃদ্ধ নিয়ামত মোল্লা। নিজের ও স্ত্রীর খাবার-ওষুধের খরচও তাঁকেই জোগাতে হয়
লেখক সরোয়ার মোর্শেদ76K বার পড়া

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। হাতে আগের মতো জোর নেই। তবে চোখের দৃষ্টি এখনো বেশ ভালো। মনের জোর ও চোখের দৃষ্টিকে সম্বল করে প্রতিদিন সকালে মাছ কাটতে বসেন বৃদ্ধ নিয়ামত মোল্লা। নিজের ও স্ত্রীর খাবার-ওষুধের খরচও তাঁকেই জোগাতে হয়।
পাবনা শহরতলির চর বলরামপুর গ্রামের নিয়ামত মোল্লা। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তাঁর বয়স ৯৮ বছর ১১ মাস। তবে তাঁর দাবি, বয়স ৯০ বছর। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত তাঁকে দেখা যায় জেলা শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকার মাসুম বাজারে। ছোট্ট একটি ত্রিপলের নিচে বসে ক্রেতাদের মাছ কেটে দেন তিনি। ১ কেজি ওজনের ১টি মাছ কাটলে পান ২০ টাকা। ছোট মাছ কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায় কাটেন। দিনে তাঁর আয় হয় ২০০ থেকে ৩০০ টাকা।



