National
‘সরকার উৎখাতের পরিকল্পনার’ অভিযোগে গ্রেপ্তার আটজন চার দিনের রিমান্ডে
নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’র অভিযোগে রাজধানীর উত্তরখান থেকে গ্রেপ্তার আটজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদ
লেখক নিজস্ব প্রতিবেদক101K বার পড়া

নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’র অভিযোগে রাজধানীর উত্তরখান থেকে গ্রেপ্তার আটজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের চার দিন করে রিমান্ডের আদেশ দেন।



