National
হুমকি দিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, হুমকি দিয়ে, ভয়ভীতি দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও বিচার বাধাগ্রস্ত করা যাবে না।
লেখক নিজস্ব প্রতিবেদক152K বার পড়া

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, হুমকি দিয়ে, ভয়ভীতি দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও বিচার বাধাগ্রস্ত করা যাবে না।
আজ রোববার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, চট্টগ্রামের মামলার সাক্ষীদের আসামিপক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, তাঁর কাছেও অভিযোগ আছে। তিনি সাক্ষীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কোনো সাক্ষীকে হুমকি দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



