National
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার সহায়তায় চক্ষুশিবির, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সহযোগিতায় চক্ষুশিবির আয়োজনের অভিযোগে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফিরোজ মাহমুদের দলীয় পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই ওয়ার্
লেখক নিজস্ব প্রতিবেদক135K বার পড়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সহযোগিতায় চক্ষুশিবির আয়োজনের অভিযোগে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফিরোজ মাহমুদের দলীয় পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন কাদেরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. জাহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



