National
২৫ টাকার বিদ্যুতে ৮০ কিলোমিটার যাবে বাইক, সূর্যের আলোতেই চলবে ‘সানকার’
অটোরিকশার মতো দেখতে ছোট্ট একটি যান। নাম ‘সানকার’। এর পুরো ছাদজুড়ে সৌরবিদ্যুতের প্যানেল। একই রকম প্যানেল আছে পেছন দিকেও। দিনের বেলা চলবে সূর্যের আলোতেই। আর বাড়তি বিদ্যুৎ জমা হবে ব্যাটারিতে। সন্ধ্যার পরও এটি চলবে সেই ব্যাট
লেখক সৈয়দ রিফাত মোসলেম193K বার পড়া

অটোরিকশার মতো দেখতে ছোট্ট একটি যান। নাম ‘সানকার’। এর পুরো ছাদজুড়ে সৌরবিদ্যুতের প্যানেল। একই রকম প্যানেল আছে পেছন দিকেও। দিনের বেলা চলবে সূর্যের আলোতেই। আর বাড়তি বিদ্যুৎ জমা হবে ব্যাটারিতে। সন্ধ্যার পরও এটি চলবে সেই ব্যাটারির শক্তিতে।
আজ রোববার সকালে রাজধানীর নভোথিয়েটার প্রাঙ্গণে শুরু হওয়া ইনোভেশন ফেয়ারে ঘুরতে গিয়ে এমন নানা উদ্ভাবনের দেখা মিলল। কোনোটি পরিবেশবান্ধব পরিবহনের কথা বলছে, কোনোটি আবার আকাশে উড়তে থাকা ড্রোন ঠেকানোর প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব উদ্ভাবন দেখতে মেলায় ভিড়ও ছিল বেশ।



