National
চট্টগ্রামে শিশু ধর্ষণের মামলায় প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড
চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় প্রতিবেশী এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মজিবুর রহমান মৃধা। আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা
লেখক নিজস্ব প্রতিবেদক169K বার পড়া
চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় প্রতিবেশী এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মজিবুর রহমান মৃধা। আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। দণ্ডিত মো. মজিবুর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী প্রথম আলোকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মজিবুর রহমান মৃধাকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।



