গাজীপুরে একটি মাদ্রাসায় দুই শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর পর গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই শিক্ষার্থীর অভিভাবকের করা পৃথক মামলায় গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বুধবার নগরের গাছা থানার সাক্রাউরী এলাকার ‘আল-মাদ্রাসাতু দারুদ তাকওয়া’ নামের ওই মাদ্রাসায় ১২ ও ১৩ বছর বয়সী দুই শিক্ষার্থীকে নির্যাতনের এ ঘটনা ঘটে।