ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন করে যুক্ত হওয়া চারটি ওয়ার্ডের অবকাঠামোগত সমস্যা সমাধানে ১৩০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের বিবেচনায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে কাজ শুরু হবে।
আজ রোববার রাজধানীর কদমতলী থানার ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এসব কথা বলেন। পরে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।