National
এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত: পর্যটনমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যের দেশ ছেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া
লেখক প্রতিনিধি134K বার পড়া

ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যের দেশ ছেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।’
আজ রোববার দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী এ কথা বলেন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম ও কৃতকর্মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তা না হলে দেশের ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে।’



