National
‘প্রত্যেকের জীবনের সামনে একটা করে এভারেস্ট থাকে, তাকে জয় করতে হলে বই পড়তে হবে’
‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বেশি বেশি বই–পত্রিকা পড়তে হবে। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে সুশৃঙ্খল হতে হবে। মা–বাবা ও শিক্ষককে সম্মান করতে হবে। মা
লেখক নিজস্ব প্রতিবেদক181K বার পড়া

‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বেশি বেশি বই–পত্রিকা পড়তে হবে। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে সুশৃঙ্খল হতে হবে। মা–বাবা ও শিক্ষককে সম্মান করতে হবে। মাধ্যমিকের ফলাফলের পর উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও ভালো ফল করতে হবে।’
চট্টগ্রামে শিখো–প্রথম আলো জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এমন নানা পরামর্শ ও অনুপ্রেরণামূলক কথা বলেন শিক্ষক, বিশিষ্টজন ও তারকারা। আজ রোববার নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের সাড়ে ছয় হাজার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী অংশ নেয়।



