National
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় সাংবাদিক কাজী আশরাফ (৪৮) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক52K বার পড়া

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় সাংবাদিক কাজী আশরাফ (৪৮) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কাজী আশরাফ এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি। তাঁর বাড়ি জেলার লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর মহল্লায়।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, আজ সকালে কাজী আশরাফ ঢাকা–খুলনা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। ভাঙ্গার মুনসুরাবাদ নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।



