National
দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ গুলি করে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। দেশে সেই অন্ধকার, দুঃসময় ও দুর্দিন যেন আবার না আসে, এটা মাথায়
লেখক প্রতিনিধি42K বার পড়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ গুলি করে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। দেশে সেই অন্ধকার, দুঃসময় ও দুর্দিন যেন আবার না আসে, এটা মাথায় রেখে বিএনপির নেতা-কর্মীদের কাজ করতে হবে।’
আজ রোববার দুপুরে ফেনী সদর উপজেলায় যুবদলের কর্মী মোহাম্মদ হারুনুর রশিদের স্মরণসভায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ স্মরণসভা হয়। তিনি এ সভার প্রধান অতিথি ছিলেন।



