National
একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ এলাকায়, সমাজে দোজখের, নরকের আগুন জ্বালিয়ে দিচ্ছে। আজ রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা
লেখক প্রতিনিধি133K বার পড়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ এলাকায়, সমাজে দোজখের, নরকের আগুন জ্বালিয়ে দিচ্ছে। আজ রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন-পরবর্তী সহিংসতায় ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে ওই তিন পরিবারের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী রাজনীতিতে ধর্মকে ব্যবহারের সমালোচনা করেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।



