National
কেউ তুলছে ছবি, কেউ চড়ছে রাইডে, কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস
সকাল থেকেই ফটকের সামনে শিক্ষার্থীদের ভিড়। সারি বেঁধে ফটক দিয়ে ভেতরে ঢুকছে শিক্ষার্থীরা। এরপর বন্ধুদের সঙ্গে কেউ তুলছে ছবি, কেউ চড়ছে রাইডে। আজ রোববার সকালে এমনই চিত্র দেখা যায় চট্টগ্রাম নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে
লেখক নিজস্ব প্রতিবেদক44K বার পড়া

সকাল থেকেই ফটকের সামনে শিক্ষার্থীদের ভিড়। সারি বেঁধে ফটক দিয়ে ভেতরে ঢুকছে শিক্ষার্থীরা। এরপর বন্ধুদের সঙ্গে কেউ তুলছে ছবি, কেউ চড়ছে রাইডে। আজ রোববার সকালে এমনই চিত্র দেখা যায় চট্টগ্রাম নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে। ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিতে পার্কটিতে ভিড় করেছে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে যোগ দিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলছিল তাসফিয়া জান্নাত। বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এবার জিপিএ-৫ পেয়েছে সে।



